ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রোববার সূর্যদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়, সকল সরকারী, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।


সকাল আটটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী—০৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দরবার হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা ও ১৫ আগষ্টের সকল শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকমীর্ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকতার্ কর্মচারী উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑